ডেসটিনি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ টাকা পরিচালকেরা তুলে নিয়ে যাওয়ার পর প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলোতে এযাবৎ প্রায় পাঁচ হাজার ৯৬১ কোটি টাকা জমা হয়েছে, যা থেকে চার হাজার ৯০০ কোটি টাকা তুলে নিয়েছেন চেয়ারম্যান মো.... (বিস্তারিত...)
সরকারের নির্দেশনা উপেক্ষা করে বাড়তি ভাড়া আদায় করছেন বাস মালিকরা। সরেজমিনে ঘুরে দেখা গেছে রাজধানীর সবগুলো রুটে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। বাস আর দূরত্বভেদে আগের চেয়ে ৫ টাকা ১৫ টাকা পর্যন্ত বেশী দিতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। সোমবার সচিবালয়ে যোগাযোগ... (বিস্তারিত...)
রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় সোমবার মধ্যরাতে ট্রাকের চাপায় সাইদুল মণ্ডল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি প্রাইভেট কারের চালক ছিলেন। মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, সোমবার রাত ১২টার দিকে সাইদুল মণ্ডল বছিলার নতুন রাস্তার মোড় পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক... (বিস্তারিত...)
সিয়াম আহমেদ নামের (৭) এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রাজধানীর উপকণ্ঠ আমিনবাজার এলাকায় চারতলা ভবনের ছাদ থেকে পড়ে এ ঘটনা ঘটে। সোমবার সকাল ৯টায় বেগুনবাড়ীর মোশারফের বাড়ীতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর... (বিস্তারিত...)
বুধবার বাংলাদেশ ও জাপানের মধ্যে পদ্মা সেতু নির্মাণে ঋণচুক্তি স্বাক্ষরিত হবে। জাপান সরকারের পক্ষে জাইকার চিফ প্রতিনিধি এবং বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এ চুক্তিতে স্বাক্ষর করবেন। শেরে-বাংলা নগরস্থ এনইসি ভবন-২ এর অডিটোরিয়ামে বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে... (বিস্তারিত...)
বাহাত্তরের সংবিধানের চেতনা ফিরিয়ে আনতে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ দেওয়ার পাশাপাশি ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করার বিধানযুক্ত করার সুপারিশ করেছেন দেশের বিশিষ্টজন। মঙ্গলবার সংবিধান সংশোধনের বিশেষ কমিটির কাছে তারা এ মত দিয়েছেন। বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত সংসদ ভবনে বিশেষ... (বিস্তারিত...)
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন ও কার্যকর করার লক্ষ্যে এলায়েন্স ফর কোঅপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব) এর উদ্যোগে ঝালকাঠিতে শুক্রবার ‘কমিউনিটি ভিজিলেন্স টিম’ গঠন করা হয়েছে। ১৫ সদস্যের এ টিমে সূর্যালোক ট্রাস্টের নির্বাহী পরিচালক হেমায়েত উদ্দিন... (বিস্তারিত...)
ঝালকাঠির রাজাপুরে RAB সদস্যদের গুলিতে আহত কলেজ ছাত্র লিমনের উপর RAB-এর নৃশংস আচরন ও বিচার বহির্ভূত হত্যাকান্ডের বিচার দাবী করেছে ছাত্র ইউনিয়ন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংহতি সমাবেশ এ বিচার দাবী করা হয়। সামবেশে বক্তারা বলেন,... (বিস্তারিত...)
আমাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন কোন দূর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হলে আমরা তাদের দেখতে যাই। সেখানে গিয়ে হয়তো শোনা গেল রোগীর রক্ত লাগবে। আত্মীয় স্বজনের রক্ত হলে ভাল হয়। এ অবস্থায় অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে বিদায় নেন। কেউ... (বিস্তারিত...)