একই প্রেমিকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন: কাঠালিয়ায় ১৬৪ ধারায় ভাই আল-আমিন হত্যার দ্বায় স্বীকার করেছে ছোট ভাই
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় দুই ভাইয়ের একই প্রেমিকার জন্য রেন্ট এ কার (মটরবাইক) চালক আল আমিন (২২) হত্যার ঘটনায় আপন ছোট ভাই কলেজ পড়–য়া নাজমুল হোসেন আজমুল (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আদালতে আজমল এ হত্যার দ্বায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই সেলিম জানায়, উপজেলার বাঁশবুনিয়া গ্রামের জিয়াউল হক জিউ এর বড় ছেলে রেন্টেকার চালক আল আমিনকে তার অপর ছোট ছেলে কলেজ ছাত্র নাজমুল হোসেন আজমল একা পৈত্রিক সম্পত্তি ভোগ করার উদ্দেশ্যে তিন সহযোগীকে নিয়ে পরিকল্পিতভবে জবাই করে হত্যা করে। বিভিন্ন অনুসন্ধান ও মোবাইলের কললিষ্টের সূত্র ধরে হত্যার মূল খুনি সনাক্ত করে ঘটনায় ১৬ দিন পর কাঠালিয়া থানা পুলিশ বুধবার ১৩ অক্টোবর নিহতের ছোট ভাই আজমলকে গ্রেপ্তার করে। এসআই সেলিম জানান, পার্শ্ববর্তী আনইলবুনিয়া গ্রামের একই মেয়ের সাথে দুই ভাইয়েরই প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েকে স্থায়ী ভাবে পাওয়ার জন্য ছোট ভাই আজমল পরিকল্পিত ভাবে খুন করে একমাত্র বড় ভাই আল আমিনকে। সব মিলিয়ে প্রেম ও সম্পত্তির কারণে পরিকল্পীত ভাবে আজমল তার বড় ভাইকে খুন করে। হত্যা কান্ডের সাথে জড়িত আরো কয়েক জনের নাম ১৬৪ ধারায় আদালতে সে জবানবন্দী দিয়েছে বলেও এসআই সেলিম জানান।
উল্লেখ্য,গত ২৫ সেপ্টেম্বর সকালে উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের বাড়ইবাড়ি সংলগ্ন কচু ক্ষেত থেকে থানা পুলিশ আল আমিনের গলাকাটা লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আল আমিনের পিতা জিয়াউল হক বাদী হয়ে কাঠালিয়া থানায় (নং -১২ তারিখ ২৫/০৯/১০) হত্যা মামলা দায়ের করে।
তথ্য সরবরাহঃ
মোঃ শহিদুল আলম
কাঁঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি, দৈনিক যুগান্তর।
Azmolke Soudi Badshaher hate tule dea hok, na hoy or Sothik bichhar Ei deshe somvob hoena, CCCCC Janoar,
Meye take o Arrest kora hok, karon, Beadob Choritrohina ekoi sathe 2 joner sathe somporko gore kivabe,????????? tao abar Apon 2 Bhai. Asole meyetar porichoy jana dorkar, tar profession er khoj khabar nea uchit, se ki asole pesa dhari Prostitute kina ? Jubo samaj kisor samaj Tar hat theke bachano dorkar,
Muhammad Mizanur Rahman Sohel (Kaed Sena)
Pathikal ghata, Kathalia,
(Paris,France) Current.