সবকিছু আগের মত করতে রিসেট বাটন চাপুন

রিসেট করুন

ডিজিটাল হচ্ছে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আগামী এক বছরের মধ্যে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে পরিণত করার ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন। বুধবার বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজড করার অংশ হিসেবে এ বছরই প্রথম মোবাইল ফোনে ভর্তি পরীক্ষায় আবেদন করার সুবিধা চালু করা হচ্ছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তথ্য-উপাত্ত কম্পিউটার তথ্যভাণ্ডারে (ডেটাবেইস) সংরক্ষণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদের জন্য দ্রুতগতির লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে আধুনিক সাইবার সেন্টার চালু করা হয়েছে। ফলাফল তৈরি ও প্রদানসহ পরীক্ষানিয়ন্ত্রক শাখার বিভিন্ন কার্যক্রমও ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে।
কেন্দ্রীয় গ্রন্থাগারের সব কার্যক্রম অটোমেশন করার লক্ষ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উপাচার্য আরো বলেন, আগামী এক মাসের মধ্যে প্রতিটি শ্রেণীকক্ষে পাঠদানের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর স্থাপন করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ডিজিটাল পরিচয়পত্র সরবরাহ করা হবে।-ওয়েব।

ফেসবুকের মন্তব্য:

১টি মন্তব্য

  1. Lasker Niaz says:

    Derite holeo valo uddog…

মন্তব্য করুন