ঝালকাঠির ৬ মেয়র ও ১৭ সংরক্ষিত মহিলা প্রার্থীর মনোনয়ন বৈধ
ঝালকাঠি পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা । তবে সংরক্ষিত মহিলা আসনের ী কৃষন রানি পাল নামের এক প্রার্থর মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়েছে। হলফনামায় তার এভিডেভিট না থাকায় মনোনয়ন বাতিল করা হয়। তাই ১৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে। আগামী ১০ জানুয়ারী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১১ জানুয়ারী প্রর্থীদের প্রতিক বরাদ্দের দিন ধার্য আছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১০ টায় পৌরসভার মেয়র ও সংরক্ষিত আসনে মহিলা প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্থাফিজুর রহমান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মনোনয়ন যাচাই বাছাই করেন।
তথ্য সরবরাহঃ
জিয়াউল হাসান পলাশ
ঝালকাঠি প্রতিনিধি
দৈনিক সমকাল।