প্রতিক্ষার পালা শেষ || উদ্বোধন হল বিশ্বকাপ ফুটবল ২০১০
নানা জল্পনা-কল্পনা শেষে বিশ্বকাপ ফুটবলের ১৯তম আসরের পর্দা উঠলো দক্ষিন আফ্রিকার জোহান্সবার্গে। অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা এবং সঙ্গে ছিলেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। এর আগে জমকালো অনুষ্টানের মধ্যদিয়ে শুরু হয় উদ্বোধোনী অনুষ্ঠান। জোহান্সবার্গের সকার সিটির ষ্টেডিয়ামের প্রতিটি কানায় কানায় ছিল দর্শকদের উপচে পড়া ভীড়।
এই রেশে রাজধানীর বড় স্ক্রীনের সামনে ফুটবলপ্রেমীদের ভীড়। পরিবারের সবাইকে নিয়ে বসে পড়েছে টেলিভিশনের সামনে। সকল ফুটবলপ্রমীদের মধ্যে বিরাজ করছে টানটান উত্তেজনা।
রিপোর্টঃ
আল-মামুন খান
ঢাকা প্রতিনিধি।