ঝালকাঠিতে বিশ্বকাপ ফুটবল নিয়ে মেতে উঠেছে জেলাবাসী ॥ বিদ্যুতের লোড শেডিংয়ে তীব্র প্রতিক্রিয়া
ঝালকাঠিতে ফুটবল বিশ্বকাপ নিয়ে মেতে উঠেছে ক্রিড়ামোদী মানুষ। শহর ছেয়ে গেছে বিভিন্ন দেশের পতাকায় । অপর দিকে বিদ্যুৎ না থাকায় খেলা দেখতে না পেয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ক্রিড়ামোদীদের মধ্যে। জেলার কাঁঠালিয়া উপজেলায় উদ্বোধনী খেলায় লোড শেডিংয়ের কারনে ক্রিড়ামোদীরা বিক্ষোভ মিছিল সহকারে বিদ্যুৎ অফিস ঘেরাও করে। এদিকে গণস্বাক্ষরতা অভিযানের সহয়তায় জেলা প্রশাসন ও ঝালকাঠি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা শহরের উন্মুক্ত মঞ্চে বড় পর্দায় উদ্বোধনী ম্যাচটি দেখানোর আয়োজন করে। এত বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়।
রিপোর্টঃ
জুয়েল আহম্মেদ
ঝালকাঠি জেলা সদর প্রতিনিধি।