সবকিছু আগের মত করতে রিসেট বাটন চাপুন

রিসেট করুন

ঝালকাঠির নলছিটিতে আ’লীগ নেতার আয়োজনে যাত্রার নামে অশালীন নৃত্য ॥ ওসি বললেন -‘একটু বাড়াবাড়ি হচ্ছে’

ছবিঃ নলছিটি যাত্রা মঞ্চে নগ্ন নৃত্য

ঝালকাঠির নলছিটিতে যাত্রার নামে অশালীন নৃত্য চলছে। বাঙালী সংস্কৃতির ঐতিহ্যবাহী যাত্রার অনুমতি নিয়ে উপজেলার নাচনমহল ইউনিয়ন’র টেকেরহাট বাজারের স্পর্শকাতর নারী শরীরের এ প্রদর্শনী চলছে। এ ব্যাপারে নলছিটি থানার ওসি এসএম আজিজুল হক সাংবাদিকদের বলেন, নাচতো যাত্রায়ই হয়। তাকে কেউ বলে নগ্ন, কেউ বলে অন্য কিছু। তবে প্রথম দিন এরা একটু বাড়াবাড়ি করেছে। এদিকে আসন্ন এইচএসসি পরীক্ষা ও অশ্লীলতা বন্ধের জন্য জানিয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। নাচনমহল ইউনিয়ন আ’লীগ নেতা মজিবুর রহমান গত ১৫ জানুয়ারী থেকে যাত্রা চালানোর অনুমতি নেয়।
এলাকাবাসির অভিযোগ, এ যাত্রা দলের মঞ্চে নর্তকীদের অর্ধ উলঙ্গ নাচ দেখে যুবক শ্রেণীর নৈতিক চরিত্রের মারাত্মক অবক্ষয় ও বিঘ্নিত হচ্ছে লেখাপড়া। রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ ধরণের অশ্লীল নৃত্য চলে। দর্শকরা জানায়, প্রতিরাতে ১২ থেকে ১৩ জন মেয়ে নৃত্যের নামে এ ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শণ করে দর্শকদের মনোরঞ্জনের চেষ্টা চালায়। লজ্জা ঢাকার জন্য ব্যবহৃত সর্বশেষ বস্ত্রটুকু শরীরে জড়িয়ে মঞ্চে এসে নৃত্য শূরু করলেও নৃত্য শেষে চলে যাওয়ার মূহুর্তে পড়নের ওই বস্ত্রটুকুও দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করে। পরে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ফিরে যায় গ্রীন রুমে। আর এই সুযোগে গ্রামের সহজ সরল সাধারণ মানুষ, কোমলমতি এসএসসি পরীক্ষার্থী ও যুব সমাজকে বিপথে ঠেলে দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে যাত্রা কমিটি। সত্যতা দেখতে গিয়ে গত ২৫ জানুয়ারি ছবি তুললে সাংবাদিকদের সাথে দূর্ব্যবহার করে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে যাত্রা পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমান ও তার সহযোগী ঝালকাঠি শহর যুবলীগের নেতা ও কথিত হক দারোগার ছেলে কিশোর ত্রাস আরিফ বাহিনী প্রধান আরিফ ও তার সহযোগীরা।

তথ্য সরবরাহঃ
দৈনিক সমকাল’র ঝালকাঠি প্রতিনিধি জিযাউল হাসান পলাশ, দৈনিক শাহনামা’র ঝালকাঠি ব্যুরো প্রধান আহমেদ আবু জাফর এবং সংবাদকমী বিপুল শীল

ফেসবুকের মন্তব্য:

2 বিস্তারিত মন্তব্য

  1. REZAUL KARIM says:

    Dear ziaul , i appreaciate for your good report , i understand your point but what can i do for this time because of awamili party is the same non muslim culture . my friend wait & see i am leaving in dubai . i am from dapdapia , nalchity . pls send to me your contact number

    kind regards

    karim . UAE

  2. REZAUL KARIM says:

    I HOPE PUNISHMENT , IT IS VERY BAD

মন্তব্য করুন