বর্তমান সরকার যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চালু করতে যাচ্ছে—এমপি আমির হোসেন আমু
আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও ঝালকাঠি-২ আসনের সাংসদ আমির হোসেন আমু বলেছেন,শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান সরকার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সুবিধার্থে বিনামূল্যে বই বিতরণ করছে। শীঘ্রই যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চালু হতে যাচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সুস্বাস্থ্যের জন্য খেলাধূলার প্রতি গুরুত্ব দিতে হবে। রোববার বিকেলে নলছিটির কুলকাঠি শহীদিয়া ইউনিয়ন একাডেমীর বার্ষিক ক্রীড়া,পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওই বিদ্যালয়ের সভাপতি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল¬াহ পনিরের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম,নলছিটি উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমান ও প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন প্রমুখ।
পরে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
তথ্য সরবরাহঃ
মো.এনায়েত করিম
নলছিটি(ঝালকাঠি) প্রতিনিধি
দৈনিক সমকাল