নলছিটিতে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত
রহিম রেজা, ওয়েব রিপোর্টার: ঝালকাঠির নলছিটিতে শুক্রবার দুপুর পৌনে দুই টার দিকে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত হয়েছে। আহত সাংবাদিকরা হলেন- দৈনিক ডেসটিনি’র নলছিটি প্রতিনিধি মোঃ মনির হোসন (৩০) ও স্থানীয় দৈনিক বরিশাল বার্তার মোল্লারহাট প্রতিনিধি মোঃ সরওয়ার হোসেন (৩৫)। আহত সাংবাদিক মোঃ মনির হোসেন জানান, পেশাগত দায়িত্ব পালনের জন্য মটর সাইকেল যোগে উপজেলার নাচনমহল বাজারে উদ্দেশ্যে আসার পথিমধ্যে করমআলী বাজার এলাকায় মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের কতব্যরত ডাক্তার আশীষ মন্ডল জানান, এ দুর্ঘটনায় সাংবাদিক মনিরের মুখমন্ডলে অঘাত লেগে দুটি দাঁত ভেঙ্গে যায় এবং সরওয়ারের পায়ে আঘাত লাগে। উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।