বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে বরিশালের কাশিপুরের নিজ বাড়িতে বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের ছাত্র আবু নাসের সাজ্জাদ (২৩) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নওয়াব আলী।
সাজ্জাদ বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুরের প্রয়াত আবু তাহেরের ছেলে। তিনি বুধবার প্রকাশিত এমএস কোর্স ফাইনাল পরীক্ষায় প্রথম বিভাগে (এ গ্রেড) উত্তীর্ণ হন।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার সাংবাদিকদের বলেন, দুপুর ১২টায় বাসার ছাদে ফুলের টবে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সাজ্জাদের মৃত্যু হয়।
সাজ্জাদের মৃত্যুর খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহপাঠীরা বরিশালে ছুটে যান বলে জানান রেজিস্ট্রার।
তথ্যসুত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম