সফল আত্মকর্মী, উদ্যোক্তা ও যুব সংগঠক হিসেবে নলছিটির সাংবাদিক বাচ্চুর জাতীয় পুরস্কার লাভ
নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক মতবাদের নলছিটি প্রতিনিধি এবং ৩নং কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চু সফল আত্মকর্মী, উদ্যোক্তা ও যুব সংগঠক হিসেবে এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতীয় পুরুস্কার পেয়েছেন। গতকাল সোমবার ওসমানী মিলনায়তনে সকাল ১০ টায় যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন সফল যুবককে জাতীয় পুরস্কার প্রদান করা হয়। এতে সফল উদ্যোক্তা এবং আত্মকর্মী হিসেবে নলছিটি দুঃস্থ মানব উন্নয়ন সোসাইটি (দুমাউস) এর পরিচালক,বিঅরডিবির চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাকের নলছিটি প্রতিনিধি আখতারুজ্জামান বাচ্চু প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতীয় পুরুস্কার লাভ করেন।
তথ্য সরবরাহঃ
এনায়েত করিম,
নলছিটি প্রতিনিধি, দৈনিক সমকাল।
jaha dekaile ak kathay tulunahin