সবকিছু আগের মত করতে রিসেট বাটন চাপুন

রিসেট করুন

রাজাপুরে মুক্তিযোদ্ধার সাংবাদিক সম্মেলন

মো: ফেরদৌস: ঝালকাঠির রাজাপুরে মিথ্যা মামলা ও হয়রানির হাত থেকে রক্ষা পেতে বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ হাওলাদার বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলন করেছেন। লিখিত বক্তব্যে আঃ রশিদ হাওলাদার বলেন, উপজেলার ছোট কৈবর্তখালি গ্রামের আমার একই বাড়ির মন্নান হাওলাদারের ছোট ছেলে কৈবর্তখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র মোহাম্মদ আলিকে (১১) কে বা কাহারা গত বছরের সেপ্টেম্বর মাসে হত্যা করে, সে সম্পর্কে আমরা কিছুই জানিনা। এ ঘটনায় মন্নান হাওলাদার আমার পরিবারের ৭ জনকে আসামী করে বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও প্রসাশন দিয়ে হয়রানি করছে। আমরা মন্নানকে মেরে ফেলার হুমকি দিচ্ছি এবং সে আমাদের ভয়ে রাতে বাড়িতে ঘুমাতে পারছেনা বলে মিথ্যা তথ্য সম্মানিত সাংবাদিকদের কাছে সরবরাহ করে পত্রিকায় সংবাদ প্রকাশ করিয়েছেন। যাহা সত্য নয়। তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য। এ ধরনের কোন কাজ করতে পারিনা এবং মোহাম্মদ আলি নিহত হওয়ার সম্পর্কে আমি ও আমার পরিবার কিছুই জানেন না। তাই এ সমকল হয়রানির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উর্ধবতন প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করছি।

ফেসবুকের মন্তব্য:

মন্তব্য করুন