সবকিছু আগের মত করতে রিসেট বাটন চাপুন

রিসেট করুন

বর্নাঢ্য আয়োজনে ঝালকাঠিতে জিটিভির উদ্বোধনীয় অনুষ্ঠান

ক্যপশসনঃ জিটিভির আনুষ্ঠানিক সম্প্রচার উপলক্ষে ঝালকাঠির ধানসিঁড়ি মহিলাক্লাবের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আফজাল হোসেন।

ঝালকাঠি প্রতিনিধিঃ জিটিভির আনুষ্ঠানিক সম্প্রচার উপলক্ষে ঝালকাঠিতে বর্নাঢ্য মঙ্গল শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় শহরের ধানসিঁড়ি মহিলাক্লাব চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
পরে ধানসিঁড়ি মহিলাক্লাব হলরুমে ঝালকাঠি প্রতিনিধি রতন আচার্য্যরে সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি পৌরমেয়র আফজাল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
জিটিভির শুভ কামনা জানিয়ে বক্তব্য রাখেন, সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির  সহকারি সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, ঝালকাঠি  প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সভাপতি জিয়াউল হাসান পলাশ,ঝালকাঠি মিডিয়াক্লাবের সাপতি পলাশ রায়, সাংস্কৃতিক কর্মী কাজী শফিক, সাংবাদিক আক্কাস সিকদার প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন উদয় শংকর ।

ফেসবুকের মন্তব্য:

মন্তব্য করুন