ঝালকাঠিতে বেসরকারী প্রাথমিক শিক্ষকদের আনন্দ র্যালি ও সমাবেশ
মো: ফেরদৌস(রানা): রেজিষ্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় এবং কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের জাতিয়করনের নীতিগত সিদ্ধান্ত নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি ও শিক্ষক সমাবেশ হয়েছে ঝালকাঠিতে । সোমবার সকাল ১০টায় শিল্পকলা একাডেমীর সম্মুখ থেকে শিক্ষকদের এ আনন্দ র্যালিটি বের হয় । র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমীতে শেষ হয়। র্যালি শেষে শিল্পকলা একাডেমীর হল রুমে বেসরকারী রেজিস্ট্রার্ড প্রাথমিক শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাসান ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় শিক্ষক সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক সরদার মোঃ শাহ আলম । শিক্ষক নেতারা এতে বক্তব্য রাখেন। বক্তারা সময় উপযোগী এ সিগ্ধান্ত নেয়া প্রধানমন্ত্রী শেখ হামিনাকে অভিনন্দন জানায়। সমাবেশে বেসরকারী প্রাথমিক বিদ্যারয়ের শতশত শিক্ষক শিক্ষিকা সমবেত হন।