ঝালকাঠিতে দুই দিন ব্যাপী বিতর্ক উৎসব
মো: ফেরদৌস (রানা), ঝালকাঠিঃ “যুক্তির দক্ষিনা হাওয়ায় আসুক মুক্তির বসন্ত” এ শ্লোগানে ঝালকাঠিতে শুরু হয়েছে দুই দিন ব্যাপি জেলা বিতর্ক উৎসব। শিল্পকলা একাডেমিতে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে এ অনুষ্ঠানের শুভ সূচনা করেন বরিশাল বিভাগীয় কমিশনার নুরুল আমিন । জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে ঝালকাঠি জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ডিবেট ফেডারেশন চেয়ারম্যান একেএম সোয়েভ। এ বিতর্ক প্রতিযোগীতায় জেলার চার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।