ঝালকাঠিতে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার
মো: ফেরদৌস (রানা), ঝালকাঠিঃ ঝালকাঠি শহরের বিশ্ব রোড এলাকায় সরকারী শিশু পরিবারের কাছে একটি পাইপগান সহ দু’ যুবককে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ।
আটককৃতরা হল-পিরোজপুর জেলার স্বরূপকাঠির উপজেলার সারগকান্দা গ্রামের মজিবুব রহমান হাওলাদারের ছেলে সুমন (৩০) ও মজিবুব রহমানের ছেলে মহিদুল ইসলাম (২৩)।
রাতভর অভিযান চালানোর পর শুক্রবার ভোররাতে এদের আটক করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি আব্দুল মান্নান জানান, একটি সংঘবদ্ধদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল গভীর রাতে স্থানীয়দের দেয়া এমন খবরে পুরো এলাকায় পুলিশ অভিযান চালায় ।
রাতভর অভিযান চালিয়ে দু’জন আটক হয়, এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায় । পরে আটক দু’জনের স্বীকোরোক্তি অনুযায়ি ওই এলাকার একটি পুকুর থেকে একটি দেশি পাইপগ্যান উদ্ধার হয় ।এদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে, জানান ওসি।