ঝালকাঠিতে বাস ধর্মঘট প্রত্যাহার
ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠিতে অনির্দিষ্টকালর জন্য ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়ন । জেলা প্রশাসনের দেয়া আস্বাসের প্রেক্ষিতে ৩০ ঘন্টা পরে বুধবার দুপুর সাড়ে ১২ টায় বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়।
ঝালকাঠির জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস জানিয়েছেন, দুপুর ১২ টায় মালিক ও শ্রমিক ইউনিয়নের সাথে তাদের ৬ দাবী নিয়ে বৈঠক হয় ।
বৈঠকে সমঝোতার পর দুপুর সাড়ে ১২টায় ঝালকাঠি সমিতি বাস চলা শুরুর ঘোষনা দেয়া হয়।
জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আকন বলেন, দাবীগুলোর মধ্যে অন্যতম মহা-সড়কে নসিমন করিমনসহ রুটপারিম বিহীন যান চলাচল বন্ধ করার ব্যপারে প্রশাসক মোবাইল কোর্ট চালুর আস্বাস দিয়েছেন । আর এ আস্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
প্রসংগত, মঙ্গলবার সকাল ৬টা থেকে মহাসড়কে নসিমন-করিমন বন্ধসহ ৬ দফা দাবীতে ঝালকাঠি থেকে অভ্যন্তরিন রুটসহ ১৮টি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছিল ঝালকাঠি জেলা বাস ও মিনি বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন ।